শ্রীপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:৪২ অপরাহ্ন
সাবু মোল্যা ছেলেটা কলেজের ছাত্র হলেও খারাপ চরিত্রের অধিকারী...

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ।।

মাগুরা শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামে শেফানুর (৪) নামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর শ্রীপুর থানা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলার থেকে সাবু মোল্যা (২০) পলাতক রয়েছে। সাবু মোল্যা চৌগাছী গ্রামের ইউনুচ মোল্যার ছেলে।

মেয়ের বাবা সোহেল অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘গত ২৬ জানুয়ারী শনিবার বিকাল ৪টায় আমার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল।পাশের বাড়ির ইউনুচ মোল্যার ছেলে খেলার প্রলোভন দেখিয়ে তোফাজ্জেল শেখের পশ্চিম পোতার ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে।আমি ঘটনাটি জানার পর স্হানীয় কয়েকজনকে অবগত করি।আমার এতটুকু বাচ্চা নিজের মুখেই জবানবন্দি দিয়েছে।অনেকে এই সত্য ঘটনাকে ভিন্নধারায় প্রবাহিত করার চেষ্টা করছে।মামলার পর হতে আমাকে নানা হুমকি দিয়ে আসছে।পৃথিবীর কোনো বাবা নিজের অবুঝ শিশুর নামে এমন কথা বলতে পারে বলে আমার মনে হয় না।আমি এই ঘটনার সঠিক বিচার এবং অপরাধীর শাস্তি চাই।’

স্থানীয় এলাকাবাসীরা জানান, সাবু মোল্যা ছেলেটা এবার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র হলেও অনেকটা খারাপ চরিত্রের অধিকারী।এর আগেও এমন অনেক ঘটনা ঐ ছেলের বিরুদ্ধে রয়েছে।এদের মত হিংস্র অপরাধীদের জন্য আমরা আমাদের শিশু সন্তানদের নিয়ে সব সময় আতঙ্কিত।তাই এদের মত অপরাধীর সঠিক বিচার হবে আমরা এই কামনা করি।

এই মামলার দায়িত্বপ্রাপ্ত এসআই শাহারিয়ার হুসাইন রুবেল অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাই করে ঘটনা সত্যের প্রমাণ মিলেছে।খুব দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ