ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ নিহত – ১

নিজস্ব প্রতিবেদক ।।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:২৮ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সকালে মাধবপুর গ্রামের সামাজিক দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হন। নিহতের খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত আরো ১৫ জন আহত হয়।
এসময় গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, মোহন শেখ নামে ওই ব্যক্তি হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছেন। আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ওই গ্রামের পরিস্থিতি এখনও উত্তপ্ত। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ