শরীয়তপুরের চিহ্নত মাদক ব্যবসায়ী খবির ছৈয়ালের সহচর মাদক-সহ গ্রেফতার!

আব্দুল বারেক ভুঁইয়া, শরীয়তপুর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন

শরীয়তপুর সদর পৌর এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা খবির ছৈয়ালের সহচর মিরাজ সরদার ২৫ নামে এক মাদক বিক্রেতাকে ১০৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ।

গতকাল ২০ সেপ্টম্ববর মঙ্গলবার শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকা থেক পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম এর, নেত্রীত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মিরাজ সরদারকে ১০৫ পিচ ইয়াবা-সহ গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিখ্যাত মাদক কারবারির খবির ছৈয়াল পালিয়ে যায়। পুলিশের হাতে গ্রেফতার হওয়া মিরাজ সরদার শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ভূচুরা গ্রামের শুকুর সরদারের পুত্র।

পালিয়ে যাওয়া মাদক বিক্রেতা খবির ছৈয়াল সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের মৃত আশ্রাফ ছৈয়ালের পুত্রা। স্থানীয় সুত্রে জানাযায় মাদক বিক্রেতা খবির ছৈয়াল দাসার্ত্তা গ্রামের কামাল চৌকিদারের মেয়ে জামাই। সে, দির্ঘ দিন যাবৎ শশুর কামাল চৌকিদারের ছত্রে ছায়ায় থেকে স্ত্রী হোসনা বেগম, শালিকা চাঁদনী আক্তার, শাশুড়ী আবেদা খাতুন,সমন্ধী সুমন চৌকিদারকে, নিয়ে সদর পৌরসভার বাঘিয়া,উত্তর পালং, শাবনুর মাকের্ট, কুঁড়াসী, দাসর্ত্তা, বিলাশখান, খেলসি,প্রেমতলা-সহ বিভিন্ন এলকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে।

স্থানীয় বাসিন্দারা আরও জনান কামাল চৌকিদারের জামাই বিখ্যাত মাদক কারবারি খবির ছৈয়াল ইতোপূর্বে মাদক বিক্রির দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পাঁচবার গ্রেফতার হয়ে জেল খেটেছে। কামালচৌকিদারের জামই খবির ছৈয়াল আগে এক জন ফার্নিচার মিস্তিরি ছিলেন। সে, এখন ৩ লক্ষ টাকার মটোরসাইকেলে চলেন। মাদক কারবারি খবির ছৈয়াল এখ কুটি টার মালিক বনে গেছে।

এ ব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পালং মডেল থানার পুলিশের একটি টিম বাঘি এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ পিচ ইয়াবাসহ মিরাজ সরদার নামে একজনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা খবির ছৈয়াল পালিয়ে যায়। মাদক কারবারি খবির ছৈয়ালেকে গ্রেফতার চেস্টা চলছে। মাদক আইনে থানায় মামলা হয়েছে। আসামী মিরাজ সরদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ