শরীয়তপুরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু!

আব্দুল বারেক ভুঁইয়া, শরীয়তপুর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

শরীয়তপুরে হাজী শরীয়তউল্লহ্ জেনারেল বেসরকারি হাসপাতালের দালাল চক্র ও ক্লিনিক মালিকের খপ্পরে পরে নার্সদের অপচিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার শরীয়তপুর জেলা শহড়ের চৌরঙ্গী মোড় এলাকায় হাজী শরীয়তউল্লহ্ জেনারেল নামে একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

ক্লিনিক মালিক সমিতির সুত্রে জানা যায় হাজী শরীয়তউল্লাহ্ জেনারেল হাসপাতালের বৈধ কোনো কাগজপত্র নেই। নবজাতকের বাড়ি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ঠাঁকুরদা কান্দী গ্রামে। নবজাতকের বাবার নাম স্বজল মিয়া মাতার নাম স্বপনা বেগম। পরিবারের অভিযোগ গতকাল বুধবার ১৪অক্টেম্বর বিকেলে তার এলাকার রিপন মালত নামে এক ঔষধ কোম্পানি রিপ্রেজেন্টেটিভ এর মাধ্যমে ওই হাসপাতালে ভর্তি হয়। রাতে রোগীর প্রসব বেথা শুরু হলে অনঅবিজ্ঞ নার্সেরা নরমাল ডিলীভারী করার চেস্টা করেন। বাচ্চার পজিশন উল্টো থাকায় প্রসব স্থান কেট দির্ঘ সময় চেষ্টা করে বাচ্চা প্রসব করাতে ব্যার্থ হয়।

পরে পাশের ক্লিনিকের চিকিৎসক ডাঃ শরিফুল ইসলামকে খবর দিলে তিনি এসে নবজাতকের মৃত্যু নিশ্চিত যেনে এবং রোগীর অবস্থা খারাপ দেখে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রোগীর স্বজনরা ত্রিপল নাইনে কল দিলে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃশাহ্ আলম এর নেত্রীত্বে পুলিশের একটি টিম ঘটনা স্থানে উপস্তিত হয়।

এ ব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন খবর পেয়ে আমি-সহ পালং মডেল থানার পুলিশের একটি টিম ঘটনা স্থানে যাই। ভিক্টিমের সাথে কথা বলি এবং থানায় লিখত অভিযোগ দিতে বলি। অভিযোগ পেলে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।ওই ক্লিনিকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন সরকার বলেন আমাদের কোনো বক্তব্য নেই।

রোগীর স্বজনরা যা, বলেন ওটাই আমাদের বক্তব্য। তবে আমাদের ক্লিনিক সমিতি আছে। তিন দিনের জন্য সকল ক্লিনিক বন্ধ করে দিবো। দেখবো রোগীরা কোথায় চিকিৎসা নেয়।এ ব্যাপারে শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডাঃ রেহানউদ্দিন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এ বিষয় আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ