জাজিরায় পূর্ব বিরোধের জেরে বিশ লক্ষ্য টাকার মালামাল লুটপাট, দোকান ঘরে তালা!

শরীয়তপুর প্রতিনিধি
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

 শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বড় কাজীহাটে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মুদি দোকান থেক বিশ লক্ষ্য টাকার মালামাল লুটপাট ও দোকান ঘড়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে সেনের চর ইউনিয়নে ক্লাব মোড় এলাকার ইমরান কাজী নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনার বিচার দাবি করে দোকান মালিক রুনা বেগম জাজিরা থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।

দোকান মালিক রুনা বেগম বলেন আমার পিতা আব্দুর রহমান কাজীর রেখে যাওয়া তিনটি দোকানের মধ্যে ওয়ারিশ সুত্রে একটি দোকানের মালিক আমি। আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমাকে দোকান ঘরটি বুঝিয়ে দেন। আমারা স্বামী স্ত্রী মিলে ওই ঘরে চাউল-সহ বিভিন্ন মুদি মালের ব্যবসা করি। গত কাল রাতে আমার স্বামী দোকান বন্ধ করে রেখে যাওয়ার পরে। ইমরান কাজী তার মাদকসেবী সহচর ব্যক্তিদের নিয়ে আমার দোকানের তালা ভেঙে নগত টাকা-সহ বিশ লক্ষ্য টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমার দোকান ঘরটি জোরপূর্বক দখলে নেওয়ার উদ্দেশ্য তালাবদ্ধ করে রাখে। আমি এ ঘটনার বিচার চেয়ে জাজিরা থানায় একটি লিখত অভিযো দায়ের করেছি।

এ ব্যাপারে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ্ আহাম্মেদ বলেন থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে ঘটনাস্থালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে অভিযুক্ত ইমরান কাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে রুনা বেগম যে, অভিযোগ করেছেন তা, মিথ্যা ও বানোয়াট ওই দোকানের মালিক আমি নিজে। যিনি দোকানের মালিক দাবি করেছন সে, আমার ভগ্নিপতি আমার বাবার দোকানের ম্যানেজার ছিলেন। আমি তাকে দোকান ছেরে দিতে বলেছি কিন্তু সে, দোকান না, ছারায় আমি দোকাটি তালাবদ্ধ করে দিয়েছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ