শরীয়তপুরে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালোন এবং তা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার বিষয়কে, কেন্দ্রো করে এ্যাডঃ সানোয়ার হোসেন মল্লিক ও এ্যাডঃ শাহিন খান জহির নামে দুই আইনজীবীকে, মারপিটের অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে।
৩০ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলা আদালত চত্বরে এই ঘটনা ঘটে। আহত আইনজীবী সানোয়ার হোসেন মল্লিক হাসপাতালে চিকিৎসা রয়েছেন এবং শাহিন খান জহির হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছন।
প্রত্যক্ষদর্শী আইনজীবী সুত্রে জানান যায়, বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলা দায়রাজজ আদালত চত্বরে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ টিপু মাদবর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর,আইনজীবী সমিতির সভাপতির ভাই সাইফুল ইসলাম ও পাকার মাথার সুমন খানের নেত্রীত্বে বিএনপির কিছু লোকজন প্রথমে আদালত চত্বরে এ্যাডঃ সানোয়ার হোসেন মল্লিক ওপর হামলা করে এবং তাকে পিটিয়ে আহত করে। তার কিছু সময় পরে এ্যাডঃ শাহিন খান এর চেম্বারে ঢুকে তার ওপরে হামলা চালায় এবং তাকে পিটিয়ে চেম্বার থেকে বের করে রাস্তায় নিয়াসে। পরে তিনি জাকিরের চায়ের দোকানে আশ্রয় নেন।
এ ব্যাপারে ভুক্তভোগী আইনজীবী শাহিন খান জহির বলেন বেলাা ১১টার দিকে বিএনপি নেতা টিপু মাদবর, স্বেচ্ছাসেবক দল সভাপতি আমান মাদবর আইনজীবী সমিতির সভাপতির ভাই সাইফুল ইসলাম ও বালুচরার সুমন খানের নেত্রীত্বে বিএনপির কিছু লোকজন প্রথমে আমার চেম্বারে ঢুকে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার ওপর হামলা চালায় এবং আমাকে মারতে মারতে সার্টের কলার ধরে রাস্তায় নিয়ে আসে আমি জীবন বাঁচাতে দৌড়ে জাকিরের চায়ের দোকানে আশ্রয় নেই। আমি শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির এক জন সদস্য আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই আমি এই হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে জাতে চাইলে এ্যাডঃ সানোয়ার হোসেন মল্লিক বলেন সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের বিষয়কে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবর, স্বেচ্ছাসেবক দল সভাপতি আমান মাদবর ও যুবদল নেতা সুমন খানের নেত্রীত্বে বিএনপির কিছু লোকজন জেলা দায়রাজজ আদালতের নিচতলায় আমার ওপর সন্ত্রাসী হামলা চালায় এবং আমাকে পিটিয়ে আহত করে আমি এই সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাই।
You must be logged in to post a comment.