এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা গ্রহণের সম্ভাব্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক কর্মপরিকল্পনায় তথ্যগুলো তুলে ধরা হয়।
কর্মপরিকল্পনায় বলা হয়, আগামী ৩ নভেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। যা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। আবেদন শুরুর আগেই প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে আগামীকাল ১ নভেম্বর থেকে। যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
কর্মপরিকল্পনায় আরও বলা হয়, প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ৩১ ডিসেম্বর।
প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন অনেক পরীক্ষার্থী। এর মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।অনলাইন কোর্স খুঁজুন
You must be logged in to post a comment.