সরকার নির্ধারিত দামের চাইতে দিগুণ দামে সার বিক্রির অভিযোগ সাব-ডিলারের বিরুদ্ধে!

আব্দুল বারেক ভুঁইয়া, শরীয়তপুর
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন

কৃষকদের জিম্মি করে সরকার নির্ধারিত দামের চাইতে দিগুণ দামে সার বিক্রির অভিযোগ বিসিআইসি সার বিক্রয়ের ডিলার সেকেন্দার চোকদারের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, প্রতিবাদ করলে সার বিক্রি করবেন না,বলে হুমকি দেওয়া হচ্ছে তাদের। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অভিযুক্ত ওই সার ডিলারের নাম সেকেন্দার চোকদার,তিনি শরীয়তপুর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রী বাজার বিসিআইসির সার বিক্রির কেন্দ্রের একজন সাব-ডিলার । তার বিরুদ্ধে কৃষকদের অভিযোগ সরকার নির্ধারিত দামের চাইতে দিগুণ দামে সার বিক্রিকরা। ক্যাশমেমো না, দেওয়া। কৃষকদের সাথে র্দুব্যবহার করা। সার ক্রায় করতে আসলে দোকানে সার থাকার পরেও সারের সংকট আছে, এ কথা বলে নানা প্রকার তালবাহানা করা।

এদিকে ডিলারের অনিয়ম ও দুর্নীতির বিষয় ৯ নভেম্বর সোমবার দুপুরে তথ্য সংগ্রহ করতে ডগ্রী-বাজারে গেলে, নশাসন ইউনিয়নের শাওরা গ্রামের আজাহার চোকদার নামে এক কৃষক জানান আমি সেকেন্দার চোকদারের দোকান থেকে ত্রিশ কেজি ডি-এপি (মাটি সার) ও ১৬ কেজি এম-ও পি ( লবন সার) কিনেছি আমার কাছে ১ হাজার ৭ শত টাকা দাম রেখেছেন।

সরকার নির্ধারিত প্রতি কেজি ডি-এপি(মাটিসারের মূল্য ২১টাকা আর প্রতি কেজি এম ওপি (লবন) সারের মূল্য ২০টাকা। সরকার নির্ধারিত মূল্যে কৃষক আজাহারের ক্রায় কৃত সারের মূল্য আসে ৯৫০ টাকা। তার কাছ থেকে নেওয়া হয়েছে ১হাজার সাতশত টাকা। সাধারণ কৃষকদের যদি দিগুণ দামে সার ক্রয় করতে হয়। সম্যান ক্ষুণ্য হবে কৃষি বিভাগ ও বর্তমান সরকারের।

সরকার নির্ধারিত দামের চাইতে দিগুণ দামে সার বিক্রির বিষয় ইউনিয়ন সাব ডিলার সেকেন্দার চোকদারের কাছে জানতে চাইলে প্রতিবেদকের সাথা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ