শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচক গ্রামে দুর্বৃত্তের আগুনে সেতেরা বেগম নামে এক বয় বৃদ্ধা মহিলার বসত বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ/
গতকাল গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
পুলিশ, স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামে রফিকুল ইসলামের স্ত্রী সেতেরা বেগমের সঙ্গে একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রীর রাজিয়া বেগম এর দির্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা সেতারা বেগমের বাড়িতে অগ্নিসংযোগ করে । এ সময় বসতবাড়ি ও ঘর, বিভিন আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ও ফার্য়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সেতারা বেগমের মেয়ে সোনিয়া আফরোজ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাদের প্রতিবেশী আবুল কালাম আজাদ এর স্ত্রী রাজিয়া বেগম ও তার লোকজন আমাদের রাড়ীতে রাতের আধাঁরে অগ্নি সংযোগ করেছে বলে আমাদের ধারনা।
রাজিয়া বেগম বলেন, ওরা আমাদের বিরোদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছে। আমাদের ফাঁসাতে নিজেরাই আগুন দিয়েছে।
নড়িয়া উপজেলা ফায়ার সার্ভিসের ফাইটার মোঃ বিল্লাল হোসেন বলেন, আমরা গভীর রাতে আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে প্রায় ২ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। আমরা প্রায় ৩ লাখ টাকার মামলা মাল উদ্ধার করতে পারেছি আর ও প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ভোজেশ্ব পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জোবায়ের হোসেন বলেন,পাঁচক গ্রামের সেতারা বেগম এর বাড়ীতে রাতের আধাঁরে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। এতে তার বাড়ীতে থাকা ঘর-দরজা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা আশ পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীকে সনাক্ত করার চেষ্টা করছি।
You must be logged in to post a comment.