জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন

জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সমাবেশে এ কথা বলেন তিনি।

ঢাকা-রংপুর যাত্রা করল জামায়াত জোটের লংমার্চঢাকা-রংপুর যাত্রা করল জামায়াত জোটের লংমার্চ
জামায়াত আমির বলেন, আজকে আমাদের আট দফা দাবি। মনে রাখবেন, এটি নয় দফা হতে পারে, ১০ দফাও হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটি এক দফায় পরিণত হতে পারে। এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়ংকর হবে।

তিনি যোগ করেন, সে পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন। যদি দাবি মানতে ব্যর্থ হন, তবে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো চক্রান্তই কোনো কাজে আসবে না।

লংমার্চে বাধা এলে মোকাবিলা করা হবে: গোলাম পরওয়ারলংমার্চে বাধা এলে মোকাবিলা করা হবে: গোলাম পরওয়ার
১১ দলের প্রথম লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এতে অনেকের মাথা গরম হয়ে গিয়েছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুই দিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি। আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরং জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা কোনো কিছুরই পরোয়া করব না। কারণ আমরা কোনো দলের দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। আজকে ১৮ কোটি মানুষ দলের সঙ্গে আছে, তা আদায় করেই আমরা ঘরে ফিরব।

এদিকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসনসহ আট দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ যাত্রা করেছে।

লংমার্চ সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ফজরের পরই জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমবেত হতে শুরু করেন। এ সময় তাদের স্লোগানে আশপাশের এলাকা প্রকম্পিত হতে থাকে।

উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ