ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদককে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঝিনাইদহে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
শুক্রবার (২ অক্টোবর)  বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা দাখিল  মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে কালীচরণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। জনাব এমএ মজিদ বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন আপনাদের জন্য টেস্ট ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। এখানেও যদি দলের প্রার্থীর বিপক্ষে বিরোধিতা করেন তবে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। দলের সাথে আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো জয়ী হতে পারেনি এটা আপনাদের মাথায় রাখতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, সকল ভেদাভেট ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলের মধ্যে কোন গ্রুপিং ও বিভেদ থাকবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে। এজন্য সকল নেতাকর্মীকে একজোট হয়ে কাজ করতে হবে।
কালিচরণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সদর উপজেলা যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ প্রমুখ।
জনসভা পরিচালনা করেন কালিচরণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বকুল। নির্বাচনী জনসভায় বিএনপির পক্ষ থেকে কালিচরণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলমের নাম ঘোষণা করেন বিএনপি নেতৃবৃন্দ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ