রোভার প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলা রোভারের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির প্রতিপাদ্য ছিল “একজন রোভার একটি বৃক্ষ”।
কর্মসূচিতে কুষ্টিয়া জেলার বিভিন্ন রোভার স্কাউট ইউনিটের সদস্যদের মধ্যে ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে রোভার স্কাউটদের অংশগ্রহণে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ, সিনিয়র সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা রোভার ও অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ। স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. মোঃ শামছুল ইকবাল খান, সম্পাদক, কুষ্টিয়া জেলা রোভার। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সাব্বির হোসেন জয়, যুগ্ম সম্পাদক, কুষ্টিয়া জেলা রোভার।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর আবুল কালাম সাজ্জাদ, উপাধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ; প্রফেসর একেএম সামসুল হক, বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ; জনাব একেএম আশিকুজ্জামান বিপুল, উপপরিচালক, বাংলাদেশ স্কাউটস; আবু সাঈদ রেজা, বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ ও গ্রুপ সম্পাদক, কুষ্টিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ; ড. লাবণ্য কুমার সরকার, রোভার লিডার, কুষ্টিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিটের রোভার স্কাউটরা।
কর্মসূচির মাধ্যমে রোভার স্কাউটদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষের পরিচর্যার বিষয়ে দায়িত্বশীলতা সৃষ্টি এবং পরিবার ও সমাজে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
You must be logged in to post a comment.