শরীয়তপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ জুন, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

শনিবার (৭ জুন) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা  ব্যানার   নিয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক সুজিত কর্মকার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন খাতে অনিয়ম ও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করতে হলে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ সময় অভিভাবক নাজমুল হক সবুজ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগ করে আসছি। অভিযোগ প্রমাণিত হলেও কোনো প্রতিকার পাইনি। তাই আমরা প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ চাই।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ