অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালো বাংলাদেশ।। দেশের মাটিতে সর্বপ্রথম সিরিজ জয়

ক্র্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন

ঘরের মাঠে সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সর্বপ্রথম সিরিজ জয় করলো। পূর্ণাঙ্গ ৩টি ওয়ানডে সিরিজে ইতিমধ্যে একটি খেলা বাকি থাকতেই বাংলাদেশ ২-০ সিরিজে এগিয়ে গেলো।

বাংলাদেশ আজ ১১ জুনে মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকিট বৃষ্টি বিঘ্নিত খেলায় বিশ্ব মোড়ল অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে (ডিএল পদ্ধতি) পরাজিত করেছে।

এই এক ঐতিহাসিক অবিস্মরণীয় মুহূর্ত! অসাধারণ বোলিং-ব্যাটিং দেখিয়ে দারুণ কৃতিত্বের পরিচয় দিয়েছে। ওয়ানডেতে অভাবনীয় এই জয়ের সুসংবাদটি বাংলাদেশের নাম এখন সারা বিশ্বের তটে তটে পৌঁছে দিলো। হে বাংলাদেশ, তোমাকে অভিনন্দন ও অভিবাদন!

বৃষ্টি বিঘ্নিত খেলায় ডিএলএসের সূত্রে বাংলাদেশকে ৪১ ওভারের মধ্যে ১৯২ রান বেঁধে দেয়া হয়।

টস : অস্ট্রেলিয়া

স্কোর কার্ড :

অস্ট্রেলিয়া : ১৮৭/৮, ৪২ ওভার (মারনুস ৫৫ (৮৫ বল), বার্টলেট ৫২ (৪৮ বল), জোস ইংলিশ ৩৪ (৩৮ বল), গ্রীন ২৫ (৫০ বল), এ্যালেক্স ১৩ (১৭ বল), মুস্তাফিজুর ৩/২৭, তাসকিন ৩/৩৩, তানভীর ২/৪৫)

বাংলাদেশ : ১৯৫/৫, ৩৫ ওভার (সৌম্য সরকার ৪২ (৪৭ বল), শান্ত ৪১ (৫৩ বল), তৌহিদ হৃদয় অপরাজিত ৪০ (৫৫ বল), মেহেদী মিরাজ অপরাজিত ২২ (২২ বল), মোসাদ্দেক ১৫ (১৪ বল), গ্রীন ১/৯, বার্টলেট ১/২৩, রেনশো ১/২৯,  জ্যাম্পা ১/৪২, মেরেডিথ ১/৫০)

পরবর্তী তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৪ই জুন’২৬ তারিখে।

ম্যান অব দ্য ম্যাচ : মুস্তাফিজুর রহমান।

অন্যদৃষ্টি/১১ই জুন ২০২৬

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ