দক্ষিণ কোরিয়ার চমক।। ২-১ গোলে চেক প্রজাতন্ত্রকে হারালো

ক্র্রীড়া প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া তাদের প্রথম খেলায় ২-১ গোলে মধ্য ইউরোপ প্রতিনিধি চেক প্রজাতন্ত্রকে হারিয়ে চমক লাগিয়ে দিয়ে খেলার শুভ সূচনা করেছে।

প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েও খেলার সমতা এনে এবং শেষ অবধি জয়সূচক গোল করে দক্ষিণ কোরিয়া মূল্যবান ৩ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আর ওদিকে চেক প্রজাতন্ত্র (কয়েক দশক আগে ‘চেকোশ্লোভাকিয়া’ নামে দেশটির সাবেক নাম ছিল) দলটিও আগা গোড়া বেশ ভালো খেলা উপহার দিয়েছে। কিন্তু দলীয় শক্তিমত্তার বিচারে দক্ষিণ কোরিয়ার নিকট তারা পরাস্ত হয়েছে।

আজ সকাল ৮টায় মেক্সিকোর গুয়াদালহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের খেলায় দক্ষিণ কোরিয়ার ছোট ছোট নিখুঁত গ্রাউন্ড পাস,  পরিচ্ছন্ন পরিকল্পিত আক্রমণ এবং পায়ে পায়ে বেশিক্ষণ ধরে না রেখে তাৎক্ষণিক ওয়ান টাচে খেলা পরিবেশন করে সবাইকে দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।

ওদিকে চেক প্রজাতন্ত্র দলটিও ইউরোপিয়ান ঘরানার খেলার স্পষ্ট ক্রমশ ছাপ থাকলেও দলীয় চাপের দরুণ দক্ষিণ কোরিয়ার নিকট বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়।

বিরতির পর প্রথম গোলের সুযোগ পায় চেক প্রজাতন্ত্র। ৫৯ মিনিটে ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে বল পেয়ে হেডে জালে জড়িয়ে দেন ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেজচি (১-০)। মাত্র ৮ মিনিট অবধি এগিয়েছিল চেক প্রজাতন্ত্র।

দ্বিতীয়ার্ধের পানি বিরতির ঠিক আগে দক্ষিণ কোরিয়া খেলায় ফেরে। ঠান্ডা মাথায় দক্ষিণ কোরিয়ার হোয়াং ইন-বম ঐ  চেক দলের রক্ষণভাগের খেলোয়াড় রবিন হ্রানাচকে কাটিয়ে দেন এবং সামনে গোলরক্ষক মাতেয় কোভারের উপর দিয়ে বল জালে পাঠান (১-১)।

৮২ মিনিটে দক্ষিণ কোরিয়ার হুয়াং ইন-বিওমের নিখুঁত ক্রস থেকে ওহ হিউন-গিউন বাঁ পায়ের জোরালো কিকের মাধ্যমে জয়সূচক গোল করে বল জালে জড়িয়ে দেন (২-১)।

আগামী ১৮ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেক প্রজাতন্ত্র দল পরবর্তী খেলায় মোকাবেলা করবে এবং পরের দিন ১৯ জুনে দক্ষিণ কোরিয়া ঐ স্বাগতিক মেক্সিকোর সাথে খেলবে।

অন্যদৃষ্টি/১২ই জুন ২০২৬

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ