আজ বাংলাদেশ সময় রাত ১টায় কানাডার টরেন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের খেলায় স্বাগতিক কানাডা শেষ অবধি ১-১ গোলে বসনিয়া-হারজেগোভিনার সাথে ড্র করেছে।
কানাডীয় দল প্রচুর গোল মিসের মহড়া করেছে। এক্ষেত্রে কানাডা যেভাবে সুন্দর পরিচ্ছন্ন ও পরিকল্পিত আক্রমণ দিয়ে খেলছিল, তাতে জয়ী হওয়ার বিচিত্র কিছু ছিল না। বসনিয়াও বেশ গুছিয়ে প্রাণপণ খেলার চেষ্টা করেছে।
খেলার প্রথমার্ধে ২১ মিনিটে কর্ণার কিক হতে একদম গোলের খুব কাছে দাঁড়িয়েছিলেন বসনিয়ার জোভো লুকিচ। যথেষ্ট আস্থার সাথে গোল করে দলকে এগিয়ে দেন (১-০)। সহসা কানাডা গোলটা হজম করায় হতভম্ব হয়ে পড়ে। গোটা স্টেডিয়ামে তখন একেবারেই নীরব।
অনেক গোলমিসের পর অবশেষে ৭৯ মিনিটে কানাডা সমতায় ফেরে। সতীর্থ খেলোয়াড়ের কাছ থেকে ব্যাক ফ্লিক পেয়ে চকিতে ঘুরে যান সাইল লারিন। লারিন এই থেকে ঠান্ডা মাথায় গোল পরিশোধ করেন (১-১)।
‘বি’ গ্রুপে কানাডার সাথে কাতার, সুইজারল্যান্ড ও বসনিয়া।
উল্লেখ্য যে, ফিফা বিশ্বকাপ খেলা হচ্ছে ৩টি দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ৩টি দেশ বিশ্বকাপের যৌথ আয়োজক।
মার্কিন যুক্তরাষ্ট্রের জয়লাভ
অপরদিকে বাংলাদেশ সময় সকাল ৭টায় লসএঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত ডি গ্রুপের খেলায় স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র অনায়াসে ৪-১ গোলে প্যারাগুইয়েকে পরাজিত করেছে।
ঘরানা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে প্রচুর গ্রাউন্ড পাস দিয়ে আক্রমণে উঠে গিয়েছেন। লং পাসে নিখুঁত পাস আর ছোটো ছোটো ফেইন্ট পাস খেলায় অভ্যস্ত। এক সঙ্গে ৪/৫ জন খেলোয়াড়েরা সমানে উপরে ঘোরাফেরা করে খেলেছেন। পক্ষান্তরে প্যারাগুইয়ে দল একদম প্রেসিং স্টাইলের কাছে পর্যুদস্ত হয়েছে-এ কথা অনায়াসে বলা যায়।
খেলার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম গোলটি আসে আত্মঘাতি থেকে। প্রথমার্ধের ৭ মিনিটের সময় যুক্তরাষ্ট্রের আক্রমণভাগদের চাপে পড়ে প্যারাগুইয়ের ড্যামিয়েন বোবাডিলা উল্টো দিকে আত্মঘাতি গোল দিয়ে বসেন (১-০)।
দ্বিতীয় গোল হয়-প্রথমার্ধের ৩১ মিনিটে ফোলারিন বালোগান।
তৃতীয় গোলটির উপহার দেন প্রথমার্ধের ইনজুরি সময়ে সেই ফোলারিন বালোগান। এবং
সর্বশেষ দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের অন্তিম মুহূর্তে (শেষ হওয়ার ১ মিনিট পূর্বে) চতুর্থ গোল দেন জিয়োভান্নি রায়না। এবং
দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে প্যারাগুইয়ের পক্ষে একমাত্র গোলটি করেন মরিসিয়ো।
আজকের খেলা :
গ্রুপ ‘বি’ : কাতার বনাম সুইজারল্যান্ড (বাংলাদেশ সময় রাত ১টা)
গ্রুপ ‘সি’ : ব্রাজিল বনাম মরক্কো (বাংলাদেশ সময় ভোর ৪টা)
গ্রুপ ‘সি’ : হাইতি বনাম স্কটল্যান্ড (বাংলাদেশ সময় সকাল ৭টা)
গ্রুপ ‘ডি’ : অস্ট্রেলিয়া বনাম তুরস্ক (বাংলাদেশ সময় সকাল ১০টা)
অন্যদৃষ্টি/১৩ই জুন ২০২৬
You must be logged in to post a comment.