সবকিছু ঠিক থাকলে আজ রাত ১টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ‘এ’ গ্রুপে মধ্য আমেরিকার প্রতিনিধি স্বাগতিক মেক্সিকো এবং গুয়াদালহারা স্টেডিয়ামে আফ্রিকা মহাদেশের প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা’২৬ শুরু হয়ে যাবে।
একই সাথে পরের দিন সকাল ৮টায় একই গ্রুপে এশিয়া মহাদেশের প্রতিনিধি দক্ষিণ কোরিয়া এবং মধ্য ইউরোপের প্রতিনিধি চেক প্রজাতন্ত্রের মধ্যে খেলা হওয়ার কথা রয়েছে।
এবারের ফিফা বিশ্বকাপের আসরে ১২টি গ্রুপে মোট ৪৮টি দেশ অংশ নিচ্ছে। জুনের ১১ তারিখে শুরু হয়ে আগামী জুলাইয়ের ১৯ তারিখে চূড়ান্ত খেলা দিয়ে ফিফা বিশ্বকাপের খেলা শেষ হবে।
এ গ্রুপ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।
বি গ্রুপ : স্বাগতিক কানাডা, কাতার, সুইজারল্যান্ড ও বসনিয়া।
সি গ্রুপ : ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
ডি গ্রুপ : মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও তুরস্ক।
ই গ্রুপ : জার্মানী, কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর।
এফ গ্রুপ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া ও সুইডেন।
জি গ্রুপ : বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড।
এইচ গ্রুপ : স্পেইন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
আই গ্রুপ : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও উরুগুইয়ে।
জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দান।
কে গ্রুপ : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া ও কঙ্গো।
এল গ্রুপ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
অন্যদৃষ্টি // ১১ই জুন ২০২৬
You must be logged in to post a comment.