রবিউল চেয়ারম্যানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার,মাদক সেবনের সরঞ্জাম সহ আটক ৪

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯, ২:০৯ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও পুলিশের তালিকা ভুক্ত চিহ্নিত মাদক সম্রাট রবিউল ইসলামের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার এবং মাদক সেবনের সরঞ্জাম সহ ৪ জনকে আটক করেছে মাগুরা জেলার গোয়েন্দা পুলিশ।এসময় দেশীয় অস্ত্র ৭টি রামদা, ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ১০টি ফুয়েল পেপার, বোতলের কর্ক, ১০টি কাগজের পাইপ ও গ্যাস লাইট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কালিশংকরপুর গ্রামের মৃত ফুল মিয়া মোল্যার ছেলে নান্নু মোল্যা (৩৯), মৃত আজিজার মোল্যার ছেলে আকিদুল ইসলাম ওরফে  আকির (৩৪), আকরাম মোল্যার ছেলে রাশেদুল ইসলাম (২৩) এবং মৃত মুক্তার মোল্যার ছেলে ইখতিয়ার উদ্দিন ওরফে ভাদু (৫২)।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের এস.আই গোলাম আজম জানান, পলাশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামের বাড়িতে জুয়ার আসর বসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম সহ তাদের আটক করা হয়।

মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন আটকের ঘটনার সত্যতা স্বিকার করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অতি শিঘ্রই তাদের আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ