মাগুরা শ্রীপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মার্কেট নির্মান!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৪ মার্চ, ২০১৯, ১০:২৯ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর-চৌগাছি বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ ভাবে আট সি সি পিলার ঢালাই দিয়ে স্থায়ীভাবে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৩ মার্চ) সকালে গিয়ে দেখা যায় চর-চৌগাছি বাজারের পাশে জনাব কামাল হোসেন মাস্টার পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ ভাবে মার্কেট নির্মাণের কাজ করছেন।

পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ ভাবে মার্কেট নির্মাণের বিষয়ে কামাল হোসেন মাষ্টার বলেন আমি মাগুরা জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ উপর মহলে যোগাযোগ করেই মার্কেট নির্মাণের কাজ শুরু করেছি।  এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মার্কেট নির্মাাণের কথা আপনার কাছ থেকেই জানলাম।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যদি উচ্ছেদের জন্য আমাদের কাছে সাহায্য চায় আমরা তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো।এবিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাাহী প্রকৌশলী জনাব এ,বি,এম খান মোজাহেদী বলেন বর্তমানে পানি উন্নয়ন বোর্ড থেকে কোন প্রকার লিজ দেওয়া হচ্ছে না।যদি কোন ব্যক্তি অবৈধ ভাবে পাউবোর জায়গা দখল করে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করেন তাহলে আমরা উচ্ছেদ অভিযানসহ সেই ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহন করবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ