মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাগুরা নোমানি ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব তানজেল হোসেন খাঁন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা উন্নয়নের রুপকার মাগুরা ১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাব কামরুল লাইলা জলি,মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু,সদর উপজেলা চেয়াম্যান মোঃরস্তোম আলী,সাবেক মাগুরা জেলা পরিষদ প্রসাসক জনাব সৈয়দ শরিফুল ইসলাম,মাগুরা পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল,এ্যাড. কামাল হোসেন, প্রচার সম্পাদক এ্যাড,শাখারুল ইসলাম শাকিল,দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, মাগুরা জেলা যুবলীগ আহবায়ক জনাব ফজলুর রহমান,মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক জনাব আলী আহম্মেদ আহাদ,মাগুরা জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক জনাব শেখ সালাউদ্দীন,মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল,মাগুরা জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আলি হোসেন মুক্তা সহ মাগুরা জেলা আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.