মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরী ও শহীদ বেদিতে পুষ্পমাল্য

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৩৫ অপরাহ্ন
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়....

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ০১ মিনিটে জেলা প্রশাসন, পুলিশ ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়

সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাতফেরী আয়োজন করা হয়।

প্রভাত ফেরীতে জেলা প্রশাসক আলী আকবর, মাগুরা পুলিশ সুপার খাঁন মোহাম্মদ রেজওয়ান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন মুন্সী মোঃ সাদুল্লাহসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন

প্রভাতফেরীটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পণ করে।সেখানে অনুষ্ঠিত হয় একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও স্কুল কলেজে পৃথক পৃথকভাবে একুশে উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করা হয়।

অন্যদৃষ্টি/ এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ