এম.হক, যশোর সদর ।। যশোর ইনস্টিটিউটের পাঠকক্ষে প্রথমা প্রকাশনের ছয়দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটায়মেলার উদ্বোধন ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আওয়াল বলেন, ‘মানুষ যা কল্পনা করে তাই বাস্তবায়ন করতে পারে। কল্পনার জগৎ প্রসারিতকরতে বই পড়তে হবে। দেশ, সমাজ ও নিজের উন্নতির জন্য বই পড়া অত্যন্ত জরুরী। কিন্তু ইন্টারনেটের অবাদ ব্যবহারেরকারণে দিন দিন বই পড়া একেবারেই কমে যাচ্ছে। এখান থেকে আমাদের নতুন প্রজন্মকে বের করে আনতে হবে।’ জেলা প্রশাসক বলেন, প্রথমা প্রকাশনের বইমেলা যশোরে আরো বড় পরিসরে বইমেলা করতে আমাদেরকে অনুপ্রাণিতকরেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যশোরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সন্তোষ হালদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোরসদস্য ইকবাল কবির জাহিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরামউদদ্দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য হারুন অর রশীদ, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যালকলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও কলাম লেখকআমিরুল ইসলাম, বইহাট যশোরের উদ্যোক্তা বেনজিন খান, ইস্পাহানি চা কোম্পিানির খুলনা বিভাগীয় ব্যবস্থাপক নাজমুলহুদা প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।
...