আলোর ফাঁদ ব্যবহার করে ফসলে ক্ষতিকর পোকার উপস্থিতি পরীক্ষা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৮:২২ পূর্বাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
১৮ সেপ্টেম্বর দিবাগত রাত্র ৮টার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামের কৃষকদের নিয়ে বজ্রাপুর চড়কতলা মাঠে আলোর ফাঁদ ব্যবহার করে ফসলে ক্ষতিকর পোকার উপস্থিতি পরিক্ষা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হামিদ, মহেশপুর টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সাধারন সম্পাদক”চ্যানেলএস”এর রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ সাথে স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি ছিল।
 উপ সহকারি কৃষি অফিসার, আব্দুল হামিদ উপস্থিত থেকে স্থানীয় কৃষকদের আলোর ফাঁদ ও বিভিন্ন পদ্ধতি সম্পর্কে প্রশ্নের জবাব দেন এবং ক্ষতিকর ও উপকারী পোকা চিহ্নিতকরণ সহ কিভাবে ফসল ক্ষতিকর পোকা থেকে রক্ষা করা যায় তাছাড়া বিভিন্ন দমন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ