শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র আবু সাইদ (১৮) নিজ বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে করুন মৃত্যু হয়েছে।
সে পৌরসভার পাতিবিলা গ্রামের মৃত গিয়াস উদ্দিন ও মহেশপুর পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নুরজাহানের ছোট ছেলে।
পরিবার সুত্রে জানা গেছে ১৭ সেপ্টেম্বর বেলা ১১ টায় কলেজ থেকে বাড়ি ফিরে বিদ্যুতের ছেড়া তার জোড়া লাগাতে গিয়ে বৈদ্যুতিক সর্টে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায়। বাদ জোহর নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাযায় পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্র সহ অত্র এলাকার শত শত মানুষ উপস্থিত ছিল। তার এই আকস্মিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।