মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আজ ১৯ সেপ্টেম্বর বুধবার সকালে মাগুরা জেলা প্রেসক্লাব সভাপতি সদ্য প্রয়াত মিহির লাল কুরি’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভার সভাপতিত্ব করেন মাগুরা জেলা সিনিয়র সাংবাদিক ও দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক জনাব শরাফত হোসেন।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মাগুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক জনাব শামীম খাঁন,মাগুরা জেলা সিনিয়র সাংবাদিক জনাব সাহিদুর রহমান,সাংবাদিক জনাব অলোক বোস,সাংবাদিক জনাব রুপক আইচ,জনাব আরজু সিদ্দিকী সহ মাগুরা জেলা এবং উপজেলার প্রিন্ট মিডিয়া,অনলাইন মিডিয়া এবং ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মাগুরা প্রেসক্লাব দপ্তর সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সাংবাদিক অধ্যাপক মিহির লাল কুরি’র জীবনীর স্মৃতিচারণ করেন।এবং তাঁর আত্নার স্বর্গীয় লাভের জন্য সৃষ্টিকর্তার প্রতি আহ্বান জানান।
You must be logged in to post a comment.