স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নে নৌকার বিজয় সু-নিশ্চিত করার লক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণপুর ত্রিমহণীতে এ সভার আয়োজন করা হয়। সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক এর সভাপতিত্ত্বে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এ্যাড আব্দুর রশীদ, সভাপতি, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জনাব মো: শহিদুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: রেজাউল মন্ডল, সভাপতি, সাধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগ। হরিশঙ্করপুর ইউপি চেয়ারম্যান ফরিদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার আওয়ামীলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুন্সী মো: শাহীন রেজা সাঈদ।
You must be logged in to post a comment.