পাটিকাবাড়ী ইউপি মহিলা সদস্যর গরু চুরি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৪০ পূর্বাহ্ন
প্রতীকী ছবি।

অাজাদ সানি, কুষ্টিয়া।।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের এক মহিলা সদস্যর বাড়ী থেকে গরু চুরি হয়েছে ৷

সূত্রে জানা যায়, পাটিকাবাড়ী ইউপি’র ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য আয়েশা খাতুন রোজী’র খামার পাড়ার বাড়ীর গোয়াল ঘর (গরু রাখার ঘর) থেকে মঙ্গলবার রাতে পেটে বাঁছুর সহ একটি বড় গাভী গরু চুরি হয়ে গেছে ৷

এ ব্যাপারে আয়েশা খাতুন রোজী মেম্বর ও তার স্বামী সৈয়দ আবুল কালাম এ প্রতিবেদককে জানান, প্রতিদিনের মতো গরুর রাখার ঘরে আমরা শিকল দিয়ে তালা বদ্ধ করে ঘুমিয়েছি, সকালে উঠে দেখি আমাদের গরু নাই ৷ রোজী মেম্বর গরুর বর্ণনা দিয়ে বলেন, চুরি হয়ে যাওয়া আমার বড় গাভীটির পেটে বাচ্চা আছে, সাদা রঙের গাভীটির পিঠের উপর লালচে লালচে দাগ আছে ৷ গাভীটির বর্তমান বাজার মূল্য ৮০-৯০ হাজার টাকা হবে ৷

কোন সহৃদয়বান ব্যাক্তি চুরি যাওয়া গাভীটির সন্ধান দিলে তাকে উপযুক্ত ও সম্মানজনক পুরস্কারে পুরস্কৃত করা হবে বলেও রোজী মেম্বর জানান ৷

উল্লেখ্য, পাটিকাবাড়ী বাজার থেকে গত ৫ সেপ্টেম্বর দিনে-দুপুরে জুয়েলার্স ব্যবসায়ী শ্রী বিকাশ কুমারের দোকানের সামনে থেকে তার ব্যবহৃত ডিসকভারী-১৩৫ সিসি মটর সাইকেল চুরি হয়ে যায় ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ