ঝিনাইদহে মন্দিরভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থীদের  পুরস্কৃত করলেন জেলা প্রশাসক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৮:০৯ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহে “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী-২০১৭ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) মদনমোহন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রকল্প পরিচালক মৌসুমী সুলতানা তুলি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ঝিনাইদহ শাখার সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন সকল কেন্দ্রের কেন্দ্র শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ