সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক এখন সর্বসাধারনের কাছে পৌছানাের একটি বড় মাধ্যম। ফেসবুকের কল্যানে এখন মানুষ নিত্য নতুন অনেক বিষয়ে জানতে পারে খুব সহজেই।
সমাজ যখন আত্ম-কেন্দ্রীকতায় ব্যাস্ত, জীবন যেখানে স্বার্থের পিছু অবিরাম ছুটে চলছে, চারিপাশে যখন অনিয়ম আর বিশৃঙ্খলা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তখনো কিছু শুভ ভাবনা রয়েই যায়। এমনি কিছু ভাবনা নিয়ে গ্রামের ঐতিহ্য – সংস্কৃতি,জীবন – জীবিকা, সচেতনতামূলক কার্যক্রম, বিভিন্ন সম্ভাবনা ও সমস্যাকে তুলে ধরতে সৃষ্টি হয় একটি অনলাইন ফেসবুক গ্রুপ “Village Of – বহড়া”। ২০১৬ সালের ২৯ জুলাই আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু গ্রুপটি।
সে লক্ষ্যে গত পাঁচ বছর ধরে কাজ করেছে এই গ্রুপটি। গত বছরের করোনা কালীন সময়ে গ্রামের মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার,সাবান বিতরণ ও সারা গ্রামে জীবাণুনাশক স্প্রে করে।
বহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা মহামারি ও লকডাউনের জন্য সীমিত পরিসরে আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি আদর্শ গ্রাম ও সচেতন সমাজ প্রতিষ্ঠার লক্ষে এডমিনগন আগামী দিনগুলোতে আরো ভাল ভাল কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.