ইসলাইলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে যে খবর বের হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে তার অফিস। মঙ্গলবার দিবাগত রাতে এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
আলজাজিরা জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরাইলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করেছে ইরান। অবৈধ দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি বাহিনী জানিয়েছে, ‘হুমকি’ প্রতিহত করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
ইরান ইসরাইলি হামলার পাল্টা জবাব হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আত্মগোপনে চলে গেছেন। এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ইসরাইলি গণমাধ্যম সূত্রে ইরনার খবরে
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি মধ্য ইসরাইলে আঘাত করেছে। ইসরাইলের জরুরি সেবা সংস্থাগুলো সূত্রে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম হারেৎজ। খবরে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি ভবনে আঘাত হেনেছে। কাতারভিত্তিক