শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠানে এন-সিপি-নেতা ইমরান আল নাজির ও জেলা আহবায়ক আদরকে লাঞ্ছিত করে তাড়িয়ে দিলেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ টিপু মাদবর,সহ-সভাপতি বি এম হারুন অর রশীদ বেপারী, সালাম শাহ্,- সহ অন্যরা ।
৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সদর উপজেলা নির্বাহীকর্মকর্তা ইলোরা ইয়াসমিন ও পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম এর, উপস্থিতিতে অনুষ্ঠান চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম এর, কাছে জেলার কর্মরত সাংবাদিক গণ বক্তব্য চাইলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
You must be logged in to post a comment.