ইসলাইলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে যে খবর বের হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে তার অফিস।
মঙ্গলবার দিবাগত রাতে এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
তবে আজারবাইজানের গণমাধ্যম নিউজ ডট এজে জানিয়েছে, আহমাদিনেজাদ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
ইরানের গণমাধ্যম সূত্রে নিউজ পোর্টালটি জানিয়েছে, তার গাড়িতে আক্রমণের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়।
তবে তার নিরাপত্তা দল বিষয়টি আগেই আঁচ করতে পারে। ফলে পরিকল্পনাটি ব্যর্থ হয়।
লন্ডনভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল টিভি নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে, মহররম উপলক্ষে একটি শোক অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সন্ধ্যায় আহমাদিনেজাদ জানজানে যাচ্ছিলেন। এ সময় তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা লক্ষ করেন যে আহমাদিনেজাদকে বহনকারী গাড়িতে এয়ারকন্ডিশনারটি ত্রুটিপূর্ণ হয়ে ওঠেছে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বহরের অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। অবশেষে অন্য একটি গাড়িকে ধাক্কা দিয়ে থেমে যায়।
এ ঘটনার দুই দিন আগে গাড়িটি মেরামতের জন্য পাঠানো হয়েছিল।
ইসরাইলের বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরাইলের বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব ঘাঁটি থেকে ইরানে হামলা চালিয়ে আসছে ইসরাইল।
এর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে দশমবারের মতো হামলা চালিয়েছে ইরান।
মঙ্গলবার বিকেলে তিনটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরাইলের বিভিন্ন স্থানের আঘাতে উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
You must be logged in to post a comment.