শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের উপস্থিততে ৬ জনকে কুপিয়ে জখম!

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:০০ অপরাহ্ন

শরীয়পুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জালাল জমদ্দার এর, উপস্থিতিতে মালায়োশিয়া প্রবাসী রাসেল সরদার-সহ ৬ জনকে কুপিয়ে জখম,ঘড়-বাড়ী ভাঙচুর ককটেইল বিস্ফোরকে অভিযোগ পাওয়াগেছে স্থানীয় ইদ্রিস জমদ্দার-সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে।

গতকাল ১৮ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দিকে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ের বালিয়া কান্দি গ্রামে মালায়োশিয়া প্রবাসী রাসেল সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের লোকজনকে কুপিয়ে জখম ও সন্ত্রাসী হামলার বিচার দাবী করে প্রবাসী রাসেলের বাবা মোঃ জামাল সরদার বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় পত্যক্ষদর্শি ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় ফসলী জমিতে পাট কাটার শ্রমিক খাটানোর বিষয় নিয়ে প্রতিবেশী ইদ্রিস জমদ্দার, কুদ্দুস জমদ্দার ও তার পরিবারের লোক জনের সাথে মঙ্গলবার দুপুরে কথা কাটা-কাটি ও বাকবিতন্ডার ঘটনা ঘটে।

এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান জালাল জমদ্দারকে অবগত করলে। বিষয়টি আপোষ মিমাংশা করে দিবেন বলে আশ্বস্ত করেন। ওই ঘটনার বিষয় আপোষ মিমাংসার উদ্দেশ্য প্রবাসী রাসেলের বাড়ীতে ঘড়োয়া পরিবেশে সালিশির ব্যবস্থা করা হয়।

সালিশি ব্যবস্থা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ ইদ্রিস জমদ্দার,কুদ্দুস জমদ্দকর আল আমিন জমদ্দা-সহ ১০থেকে ১২ জন উত্তেজিত হয়ে তাদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে মালায়োশিয়া প্রবাসী রাসেল সরদার ও তার পরিবারের ৬ জনকে কুপিয় জখম করে।আহত ব্যক্তিরা হলেন রাসেল সরদার (৩৬) আমজাদ সরদার (৫৫)জামাল সরদার (৭৫) রেনু বেগম (৬০) জোসনা বেগম (৩৫) বাহার সরদার (১৯) আহতদ তিন ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি তিনজন জাজিরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

অভিযুক্ত ইদ্রিস জমদ্দার কুদ্দুস জমদ্দার-সহ একাধিক ব্যক্তির সাথে যোগা-যোগের চেস্টা করলে তার কোনো সাক্ষাৎ পাওয়া যায়নি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জালাল জমদ্দার বলেন তুচ্ছু ঘটনার বিষয় আপোষ মিমাংসা করার উদ্দেশ্য জামাল সরদারের বাড়ীতে বসে ছিলাম আমার উপস্থিতে উভয় মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ্ আহাম্মেদ বলেন জাজিরা থানাধীন সেনেরচর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামে সহিংসতার সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টোর কায়কোবাদের নেত্রীতে পুলিশের একটি টিম ঘটনা স্থলে পাঠিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছি। থানায় মামলা গ্রহণ করা হয়েছে ঘটনার সাথে জরিত ব্যক্তিদের গ্রেফতার অব্যহত রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ