শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের শালধ গ্রামের লিবিয়া প্রবাসী মোঃ ইসমাইল হোসেন ভূঁইয়া নামে এক মানব পাচারকারীর খপ্পরে পরে ১৮ যুবক নিখোঁজের সাংবাদ পাওয়া গেছে। এই ঘটনা কে, কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মানাখান গ্রামের আক্তার সরদার এর,ছেলে তুহিন সরদার( ২৬)শালধ গ্রামের মোঃরফিক ছৈয়াল এর,ছেলে ইমরান ছৈয়াল (২৮)পাটদল গ্রামের ইকবাল হোসেন শেখ এর,ছেলে মোঃঅমিত হাসান, পাঠদল গ্রামের শফিজদ্দিন ছৈয়াল এর, ছেলে মোরশেদ ছৈয়াল (২৪) শালধ গ্রামের দুলাল ভুঁইয়ার ছেলে মোঃ সজিব-সহ ভেদরগঞ্জ উপজেলা ছয়গাঁও ইউনিয়নের বাংলাবাজার এলাকার আরও ১৪ জন।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায় দেড় বছর পুর্বে লিবিয়া প্রবাসী ইসমাইল ভুঁইয়া লিবিয়া দিয়ে ইতালিতে পাঠানোর কথা বলে প্রতিজনের কাছ থেকে ১৬ লক্ষ টাকা নিয়ে তাদেরকে প্রথমে লিবায়াতে নেয়। কিছু দিন পড়ে লিবিয়া থেকে সাগরপথে ইতালিতে পাঠায়। এর পর থেকে আর পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই।
গত এক মাস আগে অভিযুক্ত ইসমাইল ভুঁইয়া বাড়ীতে আসলে নিখোঁজ সন্তানের পরিবারের লোকজন তার সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন আপনাদের সন্তানের খোঁজ আমার কাছে নেই। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে তারা সালিশি ব্যবস্থা করা হয়। ওই সালিশ ব্যবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয় যে,আগামী তিনমাসের মধ্যে নিখোঁজ সন্তানদের সন্ধান দেওয়া হবে।
এ ব্যাপারে ইসমাইল ভুঁইয়ার সাথে যোগাযোগের জন্য তার বাড়ীতে গেলে তার স্ত্রী ডলি বেগম বলেন সে, কদমতলি বাজারে গেছে দির্ঘ সময় অপেক্ষায় থাকার পরেও সে আর বাড়িতে আসেনাই।
You must be logged in to post a comment.