শরীয়তপুরে বৃদ্ধা নারীকে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়রী!

আব্দুল বারেক ভুঁইয়া, শরীয়তপুর
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

প্রাণনাশের হুমকি ও বসতবাড়ী থেকে উচ্ছেদের অভিযোগে ভেদরগঞ্জ  থানায় একটি সাধারণ ডায়রী  করেছেন  ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামের  কমলা  বেগম (৭০)নামে বয়বৃদ্ধা ১ নারী।

১৬ আগষ্ট রবিবার  ভেদরগঞ্জ থানায় হাজির হয়ে   জীবনের নিরাপত্তা চেয়ে  বয়বৃদ্ধা কমলা বেগম  এই সাধারণ  ডাইরী  দায়ের করেন। (জি-ডি নং ৬৭২/১৬-৮-২০২৬) ভুক্তভোগী কমলা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার ভাই দুলাল চৌকিদার,হারুন চৌকিদার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে তিনি হামলা ও হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন। তার অভিযোগ, এসব ঘটনার কারণে তিনি নিজের বাড়িঘরে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না এবং বর্তমানে অন্যের বাড়িতে ভাড়া থাকতে হচ্ছে।

 কমলা বেগম বলেন, তার নিজের কোনো সন্তান নেই। স্বামীও বেঁচে নেই। জীবনের শেষ সময়ে তিনি নিজের মা-বাবার ভিটায় ফিরে যেতে চান। এমনকি নিজের মায়ের কবরস্থানেও যেতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।

কমলা বেগমের দাবি, তার মায়ের দেওয়া জমি এবং বাবার সম্পত্তিতে নির্মাণাধীন তার একটিমাত্র থাকার ঘর সেই ঘর তার ভাই দুলাল চৌকিদার তালা মেরে দিয়েছেন । তিনি বলেন, আমি আমার মা-বাবার ভিটায় ফিরতে চাই। আমার মা-বাবার কবরটা দেখতে চাই। জীবনের শেষ সময়ে এ অধিকার টুকু  আমি চাই।

এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলে জানান। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবী করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ