শরীয়তপুরে সময় টেলিভিশনের স্টাফ রিপিটার ও শরীয়তপুর প্রেস-ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম ইশ্রাফিল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল আলম ইমনের ওপর সন্ত্রাসী হামলা, প্রেসক্লাবের দেয়াল গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসকের প্রত্যাহার চেয়ে মানবন্ধন করেছেন, শরীয়তপুর জেলার কর্মরত সাংবাদিক মহল।
রবিবার ২৩ আগস্ট বিকেল তিনটায় শরীয়তপুর জেলা প্রশাসক এর, কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেস-ক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিন, প্রেস-ক্লাবের সহ সভাপতি শেখ মোঃ খলুর রহমান,সিনিয়র সাংবাদিক মাস্টার আব্দুল সামাদ,একুশে টিভির সাংবাদিক আবুল বাশার, এটিএন বাংলার সাংবাদিক রোকনুজ্জামান পাভেজ, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি।
সত্যজিত ঘোষ, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি। কাজী মনির, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি। কবির উজ্জামান,সাংবাদিক মফিজুর রহমান, ডিবিসি নিউজের সাংবাদিক রাজিব হোসেন রাজন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ইচহাক মাদবর, কার্যনির্বাহী সদস্য আব্দুল বারেকভুঁইয়া, মিরাজ শিকদার, সাংবাদিক নুরুজ্জামান শেখ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মানববন্ধন শেষে সংবাদিকরা জেলা প্রশাসক তাহসিনা বেগমের কাছে শরীয়তপুর প্রেসক্লাবের দেওয়াল গুড়িয়ে দিয়ে, শরীয়তপুর শিশু পার্ক নামে একটি পার্ক নির্মাণের বিষয় বক্তব্য চাইলে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদারকে মৌখিক ভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে আহত সাংবাদিক বি-এম ইশ্রাফিলের কাছে জানতে চাইলে তিনি বলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদারের ছেলে জিয়াউর রহমান পলাশ, তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ওপর হামলা করেছে, আমি এই ঘটনার বিচার দাবি করে পালং ডেল থানায় একটি মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন থানায় মামলা গ্রহণ করা হয়েছে ঘটানার সাথে জরিত ব্যক্তিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
You must be logged in to post a comment.