ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি মধ্য ইসরাইলে আঘাত করেছে। ইসরাইলের জরুরি সেবা সংস্থাগুলো সূত্রে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম হারেৎজ।
খবরে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি ভবনে আঘাত হেনেছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরাইলের চ্যানেল ১২ খবর দিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। এতে আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবনে উচ্চশব্দে বিস্ফোরণ হয়।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইসরাইলির বিমান বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে অভিযান চালায়। এই হামলায় ইরানে পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কম্যান্ড কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়।
হামলায় বেশ ক’জন গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তি, পরমাণু বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান। আহত হয়েছে আরো অন্তত ৩২৯ জন।
এর পাল্টা হিসেবে ইসরাইলে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে এখন পর্যন্ত অন্তত ৪০ জন ইসরাইলি আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক সূত্র।
You must be logged in to post a comment.