সামাজিক অবক্ষয়ের মূল কারণ দূর্নীতি বিষয়ে বিতর্ক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ৯:৫৭ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

সামাজিক জীবনে দূর্নীতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য ২৩/০১/২০২০ খ্রি. কুকুটিয়া কে, কে, ইনস্টিটিউশন, শ্রীনগর, মুন্সীগঞ্জ অনুষ্ঠিত হলো বিতর্ক প্রতিযোগিতা ২০২০ খ্রি.।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিমলানন্দ বসু স্যার। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব মজিবুর রহমান, সহকারী শিক্ষক জনাব আবুল হোসেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক সুমন চন্দ্র বল, সহকারী শিক্ষক জনাব মিহির বল, সহকারী শিক্ষক জনাব  আব্দুল হালিম খান, সহকারী শিক্ষক জনাব এ কে এম করিম, সহকারী শিক্ষক শাহিন মিয়া, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষীকা খাদিজা বেগম প্রমুখ।

বির্তক প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা। বির্তক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল দূর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার করা। দূর্নীতি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দেশের উন্নয়ন ব্যাহত হয়। সমাজ ব্যবস্থায় নেমে আসে বিভিন্ন ধরনের অন্যায় করার প্রবনতা। সমাজের মধ্যে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। সমাজ কিংবা রাষ্ট্রের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে সীমাহীন দূর্নীতির কারণে। দূর্নীতির কারণে আজ আমরা দিশেহারা। স্বার্থান্বেষী কিছু লোকের কারণে সমাজ কিংবা রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে যা কোন মতেই সমাজ কিংবা রাষ্ট্রের জন্য কাম্য হতে পারে না। সমাজ কিংবা রাষ্ট্রের মধ্যে স্বজনপ্রীতি দেখা যায় এটাও কিন্তু দূর্নীতির সামিল। এই স্বজনপ্রীতির কারণে সমাজ কিংবা রাষ্ট্রের মধ্যে দেখা যাচ্ছে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আজকাল দূর্নীতি ক্যান্সারের আকার ধারণ করেছে সমাজ ব্যবস্থায়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা দূর্নীতিকে না বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। ঘরে ঘরে দূর্গ গড়ে তুলে দূর্নীতিকে সমাজ কিংবা রাষ্ট্র থেকে চিরতরে নির্মুল করার অঙ্গীকার ব্যক্ত করে।

সমাজের অবক্ষয় রোধে সকলকে দূর্নীতিকে না বলে এগিয়ে যেতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ