সুজন ইসলাম, সফিপুর, গাজীপুর।।
গাজীপুরের শ্রীপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে ১৩ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনার প্রধান আসামী আনোয়ার হোসেনসহ ২ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
১৫ জুন ভোর রাতে নিজ এলাকা হতে তাদের গ্রেফতার করেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মুঞ্জরুল ইসলাম। এর আগে গত ১৪ জুন রাতে শিশুর খালার দেয়া লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আটক হওয়া আনোয়ার হোসেন (৪০) গোসিংগা ইউনিয়নের নতুন পটকা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। অন্যজন তার সহযোগী সোহেল রানা (২৪)একই এলাকার আবুল হোসেনর ছেলে।
শিশুর নানী রহিমা খাতুন ও মামলা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি ঘরের ভেতর আটকে রাখে ১৩ বছরের শিশু সাজিদ হোসেনকে। এসময় মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে হাতুড়িপেটা করে ওই গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও তার সহযোগীরা। এক পর্যায়ে ঘরের মেঝেতে পড়ে থাকা সাজিদের হাতের নখের ভেতর দিয়ে সুঁইয়ের খোঁচা দিয়ে মোবাইল চুরির কথা স্বীকার করার জন্য চাপ দিতে থাকে তারা। নতুন পটকা গ্রামে নানীর কাছে লালিত পালিত হয় পার্শ্ববর্তী ডোয়াইবাড়ি গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে সাজিদ হোসেন। পরে সাজিদের চিৎকার শুনে স্বজনরা গিয়ে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার রাতে শিশুর খালা মোছা: বোশরা বাদী হয়ে ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপরই পুলিশ আসামীদের ধরতে অভিযানে নামে। পরে ভোর রাতে মূলহোতা আনোয়ার হোসেনসহ ২জনকে গ্রেফতার করা। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়
You must be logged in to post a comment.