শরীয়তপুরে মাটিবোঝাই ট্রাক চাপায় শ্রমিক নিহত!

শরীয়তপুর প্রতিনিধি
সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাটিবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আতিকুর রহমান প্রামাণিক (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

১০ ফেব্রুয়ারি রাতে জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের কে.কে.বি ইট ভাটায় এ ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান প্রামাণিক (২৫) পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইছড়া ইউনিয়নের রোকন প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আতিকুর প্রামাণিক ও তার বড় ভাই রতন প্রামাণিক পাবনা থেকে ইটভাটা শ্রমিকের কাজ করতে এসেছিলেন শরীয়তপুরে। আতিকুর ইটভাটার মাটি টানা মাহিন্দ্র ট্রাকের হেল্পারের চাকরি করতেন। শনিবার রাতে মাটি ভর্তি মাহিন্দ্র ট্রাকযোগে মাটি নিয়ে এসে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য মাহিন্দ্রর পেছনের অংশের ডালা খোলার চেষ্টা করলে অসাবধানতা বশত ট্রাকটির চাকার নিচে পড়ে যান তিনি। পরে তাকে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুরের বড় ভাই মো. রতন প্রামাণিক বলেন, ‘আমি ও আমার ছোট ভাই জীবিকার তাগিদে পাবনা থেকে এসে জাজিরায় ইটভাটায় কাজ করতাম। আমার ভাই মাটি টানার ট্রাকের নিচে পড়ে প্রাণ হারিয়েছেন।’

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাহিন্দ্রা গাড়ির চাকায় পিষ্ট হয়ে আতিকুর মারা গেছেন। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ