শরীয়তপুরে মটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত ১!

শরীয়তপুর প্রতিনিধি
শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ন

শররীয়তপুরে বেপরোয়া মটরসাইকেল চালিয়ে সড়ক দুর্ঘটনায় মোঃ সজিব বেপারী ১৮ নামে এক স্কুল ছাত্র নিহত ও মোঃ রিয়াদ হাসান বেপারী ১৭ নামে এক স্কুল ছাত্রস আহত হয়েছ।

বৃহস্পতিবার ১৮ জানুয়ারি বেলা ১১ টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরভাগা ইউনিয়নের শনি কান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব ব্যাপারী চরভাগা ইউনিয়নের ঢালী কান্দি গ্রামের খোরশেদ ব্যাপারীর ছেলে। আর গুরুতর আহত রিয়াদ হাসান বেপারী  ওই এলাকার কামরুল বেপারীর ছেলে। তারা দুজনেই চরভাগা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সজিব ও রিয়াদ স্কুলে একই শ্রেণিতে পড়াশোনা করত। মোটরসাইকেল নিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি বিয়ে বাড়ি থেকে শনি কান্দি এলাকায় যাওয়ার পথে মাদ্রাসা সংলগ্ন সড়কে বেপরোয়া গতিতে সজীব মোটরসাইকেল চালাতে শুরু করে। এ সময় এক পথচারীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহতদে রিয়াদকে আহত অবস্থায় উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী মিহাদ হোসেন বলেন, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। তার সাথে থাকা অন্যজনের দুই চোখই হয়ত নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়েছিল তারা। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সুরতহালের পর শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ