শরীয়তপুরে মুক্তিপণের দশ লক্ষ টাকা নাপেয়ে মোঃ নিবিড় খান(১০)নামে এক শিশুকে হত্যা করেছে অপহরণকারী ব্যক্তিরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
অপহরণকারী ব্যক্তিরা হলেন মোঃসিয়াম,(১৯) মোঃশাকিল গাজী (১৮), পিতা- জলিল গাজী, তুহিন গাজী (১৫), পিতা- আমির হোসেন গাজী, মোঃ শাওন (১৯) ,উভয় শরীয়তপুর সদর উপজেলার খিলগাঁও, গ্রামের স্থায়ী বাশিন্দা।
নিহত নিবিড় শরীয়তপুরে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের মোঃ মনির খানের ছেলে। সে-স্থানীয় শিশু কানন কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন
পুলিশ সুপার মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরে খেলাধুলার জন্য ৩১ জুলাই বাড়ি থেকে বের হয় নিবিড়। এরপর তাকে আর খুঁজে পায়নি তার পরিবার। সন্ধ্যার দিকে নিবিড়রে মা নিপা আক্তারের মুঠোফোনে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
বিষয়টি পুলিশকে জানালে, তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার পরিকল্পনাকারী সিয়ামকে প্রথমে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে সিয়াম। সে পুলিশকে জানায়, বাড়ি থেকে ৫০০ মিটার দূরে পরিত্যক্ত জমিতে (মেসার্স খান ব্রিকস ইটভাটার সংলগ্ন) মাটিচাপা দিয়ে শিশু নিবিড়কে রাখাহয়েছে।১আগষ্ট মঙ্গলবার সকালে শিশু নিবিড়ের লাশউদ্ধার করে পুলিশ।
নিহত নিবিড়ের মা নিপা আক্তার ও চাচা জাকির খান বলেন, অপহরণকারীরা গত চার বছর যাবত আমাদের বাড়িতে ভাড়া থাকেন, নিবিড়কে নির্মমভাবে তারাই হত্যা করেছে আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই,
You must be logged in to post a comment.