শরীয়তপুর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ৩২ নং দক্ষিন নশাসন মৌজার ১নং খতিয়ানের বি.অর এস ৬০৬৫ দাগে সরকারী খাসজমিতে ইমারত নির্মাণ করছেন মৃত আক্কাছ আলী ছৈয়ালের পুত্র মোঃ জসিম ছৈয়াল নামে এক ভূমি-দস্যু।
এ ব্যপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তা দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহন করেনি, তাই জনমনে জেগে-উঠেছে নানা প্রশ্ন।
স্থানীয় একাধিক ব্যক্তিদের সাথে আলাপ কালে তারা বলেন, জসিম ছৈয়াল ইমারত নির্মাণ কাজের শুরুতে নশাসন ইউনিয়ন ভূমি কর্মকর্তা এসে নির্মাণ কাজটি বন্ধ রাখতে বলেন, কিছুক্ষণ পরে জসিম ছৈয়াল বাড়িতে এসে ভুমি কর্মকর্তাকে স্যার-স্যার বলে ঘড়েনিয়ে কি যেনো পকেটে ঢুকিয়ে দিলেন এর পর ইউনিয়ন ভূমি কর্মকর্তা চুপচাপ চলে গেলেন।
এ ব্যপারে নশাসন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলমের কাছে সরকারী জমিতে স্থাপনা নির্মানের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অমি গত তিন জুলাই সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করণ প্রসঙ্গে জসিম ছৈয়ালকে নেটিশ দিয়েছি।
বর্তমানে কাজ চলমান এ ব্যপারে জানতে চাইলে তিনে বলেন বিষয়টি আমি এসিলেন্ট স্যারকে বলেছি সে ব্যবস্থা গ্রহন, না করলে অমি কি করবো।
এ ব্যপারে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ পারভেজ,এর সাথে মুঠোফোনে অবৈধ স্থাপনা নির্মানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উচ্ছেদ মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
অবৈধ স্থাপনাকারী মোঃ জসিম ছৈয়ালের কাছে সরকারী খাসজমিতে ইমারত নির্মাণের বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টাকরে।
You must be logged in to post a comment.