শরীয়তপুরে কর্মচারী ক্লাবের টাকা আত্মসাতের অভিযোগ ২কর্মচারীর বিরুদ্ধে!

শরীয়তপুর প্রতিনিধি
বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ন

জাজিরা উপজেলা তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের ১লক্ষ ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ক্লাবের সভাপতি মোশারফ হোসেন ও যুগ্ন-সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহামুদ শৈবালের বিরুদ্ধে।

মোশারফ হোসেন জাজির উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী এবং শাহরিয়ার মাহামুদ শৈবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যানের (সি.এ)

জাজিরা কর্মচারী ক্লাবের আসবাব পত্র-ক্রায় ও ক্লাব সু-সজ্জিত করার আবেদনের ভিত্তিতে ২০২২-২৩ অর্থ বছরের উপজেলা পরিষদের বরাদ্দকৃত সাধারণ টি-আরের ১লক্ষ ৪১ হাজার টাকা ক্লাবের সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও কোষাদক্ষ-সহ ক্লাবের অন্য সদস্যদের না জানিয়ে সভাপতি মোশারফ হোসেন যুগ্ন- সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহামুদ শৈবাল আত্মসাৎ করে, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েক দিন যাবত জাজিরা উপজেলা কর্মচারী ক্লাবের বিভিন্ন পদে থাকা ব্যক্তি ও সাধারণ সদস্যদের মধ্যে চলছে বাকবিতান্ডা, সৃষ্টিহয়েছে চাপা উত্তেজনা, যে কোন সময় ঘটে যেতে পারে সহিংসতা।

এ ব্যপারে কর্মচারী ক্লাবের সাধারণ-সম্পাদক মো: তোতা মিয়া মাদবর ও সাবেক সভাপতি আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন ক্লাবের নামে ১লক্ষ ৪১ হাজার টাকার টি.আর বরাদ্দ দেওয়া হয়েছে বিষয়টি জানতে পেরে, সভাপতি ও যুগ্ন সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তারা অস্বীকার করে কিন্তু কিছুদিন পরে এ ব্যপারে তাদের নিয়ে ক্লালাবে বসলে বিষয়টি তারা স্বীকার করে ও কিছু টাকা ফিরৎ দিতে চায়, আমরা বলেছি সকল সদস্যদের উপস্থিতে পুরো টাকা ফিরৎ দিতে হবে।

এ ব্যপারে ক্লাবের সভাপতি মোশারফ হোসেন বলেন বরাদ্দকৃত ৪০হাজার টাকা দিয়ে টিভি ক্রায় করা হয়েছে এবং বাকি টাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে রয়েছে কিন্তু ক্লাবের যুগ্ন ষাধারণ-সম্পাদক শাহরিয়ার মাহামুদ শৈবাল এ ব্যপারে কোন বক্তব্য দিতে ইচ্ছা পোষণ করেনি।

(সভাপতি মোশারফ হোসেন ও যুগ্ন-সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহামুদ শৈবালের অনিয়ম-দুর্নীতি পর্ব-১)।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ