র‌্যাবের জালে মাওনার শীর্ষ সন্ত্রাসী শওকত ফকির

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৫ মার্চ, ২০১৯, ৮:৪১ অপরাহ্ন

অন্যদৃষ্টি ডেস্ক ।।

গাজীপুরের মাওনা এলাকার শীর্ষ সন্ত্রাসী শওকত হোসেন ফকিরকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে শ্রীপুর থানাধীন মাওনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শওকত হোসেন ফকিরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, শওকত শ্রীপুরের মাওনা এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা, মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গার্মেন্টস শিল্পে চাঁদাবাজি, খুন জখম, হাট-পা কাটাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

বর্তমানে শওকত হোসেন ফকিরের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক মামলাসহ ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টিতে তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানান র‌্যাবের ঐ কর্মকর্তা।

 

অন্যদৃষ্টি/এস.খাঁন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ