বিশেষ প্রতিবেদক।।
করোনাকালীন সময়ে ঘরবন্দী অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ০৬ জুলাই সোমবার রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০ জন সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে গরীব ও অসহায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।

দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে প্রায় ৩৫০ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ওষুধ বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সেনা সদস্যরা। সকাল ১১ টা থেকে পরিচালিত এই ক্যাম্পের উদ্ধোধন করেন যশোর সেনানিবাসের ২১ পদাতিক ব্রিগেড কমান্ডার। এ সময় তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও করোনা প্রতিরোধে ত্রান বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, সাধারণ মানুষকে মাইকিং করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিবিধ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানাচ্ছেন সেনা সদস্যরা।
অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় ত্রাণ তৎপরতা ও ঘরবাড়ী মেরামতের পাশাপাশি বেড়িবাঁধ নির্মানের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
এছাড়া পানিবন্দী মানুষদেরকে ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব হতে রক্ষা করতে জরুরী চিকিৎসা সেবা ও সুপেয় পানি বিতরণসহ অন্যান্য জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
You must be logged in to post a comment.