ফয়সাল হাবিব সানি (স্টাফ রিপোর্টার)।।
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে প্রায় ৩ শতাধিক গরিব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) `জ্ঞানের আলো পাঠাগার’ নামক একটি স্বেচ্ছাসেবীমূলক সংগঠন থেকে এ কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রাঙ্গনের তাড়াশী গ্রামের পাঠাগার চত্ত্বরে এ কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান।
এছাড়াও, কোটালিপাড়া উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র দাম, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস প্রদানের মধ্য দিয়ে কম্বল ক্রয়ের জন্য অর্থ সহযোগিতা কামনা করেন উক্ত সংগঠনটি। পরে সেই অর্থ দিয়ে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানতে পারা যায়।
You must be logged in to post a comment.