বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গোপালগঞ্জের মেয়ে নীতির অভাবনীয় সাফল্য

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ৮:১১ অপরাহ্ন

ফয়সাল হাবিব সানি।।

গোপালগঞ্জের কৃতিমুখ মাহমুদা হাবিব নীতি এ বছর বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে দেশব্যাপী সাড়া জাগিয়েছেন।

মাহমুদা হাবিব নীতি এবছর সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছেন৷ ভবিষ্যতে ডাক্তার হবার ইচ্ছে পোষণ করেন তিনি।

উল্লেখ্য, ঢাকার মমিনুন্নিসা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন নীতি৷

প্রসঙ্গত, নীতি গোপালগঞ্জের গোপীনাথপুর গ্রামের আহসানুল হাবিব ও নিভা আক্তার নীলপি দম্পতির বড়ো কন্যা এবং চন্দ্রদিঘলীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাখায়াত হোসেন মোল্লার নাতনী। নীতির পিতা আহসানুল হাবিব বর্তমানে এসিআই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি দেশবাসীর কাছে নীতির এ সাফল্য যেন অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকে সেইজন্য দোয়া প্রার্থনা করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ