ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার।।
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবেকর মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন গোপালগঞ্জের মাননীয় ডিসি শাহিদা সুলাতানা। এছাড়াও, একে একে এসপি সাইদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোঃ শাহজাহান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ, টুঙ্গিপাড়া ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ।
এছাড়াও, এসময় নানান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবকের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এমতাবস্থায়, বিজয়ের ধ্বনিতে প্রতিধ্বনিতে ও হাজার হাজার মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স।
উল্লেখ্য, অন্যদিকে দুপুর ১২টায় কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং গোপালগঞ্জ-১ আসনের এমপি, কেন্দ্রীয় আওমাীলীগের প্রভাবশালী নেতা লেফটেন্যান্ট কর্ণেল (অবসরপ্রাপ্ত) ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।
You must be logged in to post a comment.