বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহাবুর রহমান বহিস্কার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯, ৭:৩৫ অপরাহ্ন
বশেমুরবিপ্র বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাহাবুর রহমান...

সবুজ শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি ।।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি আদায় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশে বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী সাহাবুর রহমানকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরিবেশ বিজ্ঞান দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতির স্বাক্ষরিত এক চিঠি….

গত ৩রা ফেব্রুয়ারী’১৯ রবিববার পরিবেশ বিজ্ঞান দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতির স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘সাহাবুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অসত্য, অশোভন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করেছে। যা অত্যন্ত অনভিপ্রেত, সম্পূর্ণরুপে অগ্রহণযোগ্য ও ক্ষমার অমার্জনীয় আচরণ। এ সকল অসদাচারণ ইএসডি বিভাগের আদর্শের বিপরীত এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

এ সকল কর্মকান্ডের জন্য বিভাগীয় একাডেমিক কমিটির জরুরী সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে তাকে সকল একাডেমিক কার্যক্রম হতে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হলো। সেইসাথে এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি কে অবহিত করা হলো এবং সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশফাকুজ্জামান ভুঁইয়া এই ঘটনা সম্পর্কে অবগত নন দাবি করে অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘আমরা তার ফেসবুক স্ট্যাটাস দেখেছি। এবং তার স্ট্যাটাস সম্পর্কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তাকে বহিস্কার করা হয়নি।’

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ